শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

৩০০ নেতাকর্মীকে বহিষ্কার, ৫০০ জনকে শোকজ করেছে ছাত্রদল

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে ‘লেজুড়বৃত্তিক সংগঠন’ নিয়ে করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

‘লেজুড়বৃত্তিক সংগঠন’ নিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করছি যে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ১৫ বছর ধরে লেজুড়ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সে জন্য এ শব্দটি (লেজুড়ভিত্তিক) নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা-বিভক্তি রয়েছে।’

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দিইনি।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা, আমাদের দল, আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছেন। আমরা ৩০০ ছাত্রদলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি, ৫০০ জনকে আমরা শোকজ করেছি। কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করে না।’

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পররিচালিত করতে চাই।’ উৎস: দৈনিক আমাদের সময়


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা