শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

যুগান্তর পত্রিকার রজত জয়ন্তীতে এবি পার্টির শুভেচ্ছা

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

দেশের অন্যতম শীর্ষ সংবাদপত্র দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পার্টির প্রতিনিধি দল।

আজ (০১ ফেব্রুয়ারি) যমুনা ফিউচার পার্ক মিলনায়তনে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পত্রিকাটির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও সম্পাদক আব্দুল হাই শিকদার-এর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, সহ প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও রিপন মাহমুদ।

এ সময় আলতাফ হোসাইন বলেন, “গত ২৫ বছর ধরে যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামীতেও দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।”

যুগান্তর পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবি পার্টির এই শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সার্বিক উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা