শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন। আর লন্ডন যাওয়ার আগে আজ দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে বৈঠক করবেন।

রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরও উন্নত চিকিৎসার জন্য। এর আগে সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়, যা তার বিদেশে চিকিৎসার পথ সুগম করে।

জানা গেছে, লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে দুই মাস অবস্থান করবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।

এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাবেন। এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতৃবৃন্দ, ব্যক্তিগত কর্মী এবং দুইজন গৃহকর্মী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা