শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং পুলিশের জন্য গঠিত চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদনগুলো হস্তান্তর করেন সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, আজ বুধবার বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক বৈঠকে কমিশনের সদস্যরা তাদের অনুসন্ধানের ফলাফল ও সুপারিশগুলো তুলে ধরেন।

আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা মূল বিষয়ের পাশাপাশি প্রতিবেদনগুলোর সারাংশ সংবাদ সম্মেলনে তুলে ধরবেন।

এর আগে, অন্তর্বর্তী সরকার আশা করেছিল, ছয় সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি অন্তত বর্ধিত সময়সীমা ১৫ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন আজ প্রতিবেদন জমা দিতে পারেনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহম্মদ ইউনূস। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করে ছয় সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা