বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

১৬ বছর পর কারামুক্ত ১৬৮ বিডিআর সদস্য

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন পাওয়া ১৬৮ জন বিডিআর সদস্য কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের বিভিন্ন শাখা থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া সদস্যদের সংখ্যা ঢাকা কেন্দ্রীয় কারাগার: ৪১ জন, কাশিমপুর-১: ২৬ জন, কাশিমপুর-২: ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি সেল: ১২ জন,

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। এই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার আদালত ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
হাইকোর্ট ২০১৭ সালে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১৮৫ জনের যাবজ্জীবন সাজা নিশ্চিত করেন।

২০১০ সালে ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। মামলাটি ঝুলে থাকায় সম্প্রতি পুনরায় আলোচনায় আসে এবং ১৬৮ জন জামিনপ্রাপ্ত আসামি কারাগার থেকে মুক্তি পান। বিদ্রোহের ঘটনার নতুন করে তদন্ত শুরুর দাবি উঠেছে।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর সরকার পুনঃতদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিদ্রোহের ঘটনায় শহিদ পরিবারের সদস্যরা আরও সঠিক ও গভীর তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, যা এখনো জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা