শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ফেনীতে ফসলি জমির মাটি কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মদিনা ব্রিকস,সোনালি ব্রিকস নামে দুটি প্রতিষ্ঠানকে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি মামলায় ২লক্ষ টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাসিমপুর ও মাথিয়ারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে রাতের আঁধারে ফসলি জমি ও পুকুর থেকে মাটি কাটছে মাটি খেকোরা। স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে রাজনৈতিক পরিচয়ে রাঘববোয়াল’রা দিনের পর দিন ফসলি জমি বা পুকুরের মাটি কেটে বিক্রি করছেন।

দীর্ঘদিন ধরে আইন অমান্য করে উপজেলায় ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা