শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় ২০ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের চারটি কেন্দ্রে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭ জন ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২০ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা