ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মধুয়াই ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দলিল লেখক জনাব সাহাব উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও ব্যবসায়ী জনাব মোতালেব হোসেন ভূঁঞাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কমিটিতে মমিনুল ইসলাম সাজু ও সোহেল আহম্মদকে সহ-সভাপতি। রুবেল তালুকদারকে সহ সাধারণ সম্পাদক, ইন্জিনিয়ার সজীবকে অর্থ সম্পাদক, আরিফুল ইসলাম রাহাত ও আবু বক্কর ফাহাদকে সহ- অর্থ সম্পাদক, আব্দুল মতিন ভূঁইয়া লিমনকে সাংগঠনিক সম্পাদক, শুভকে সহ-সাংগঠনিক সম্পাদক,দিদারুল আলমকে দপ্তর সম্পাদক,ইমতিয়াজ ভূঁইয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ওসমান গনি বাবুকে শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান তারেককে সহ- শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, মেজবাহ উদ্দিন কে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ এমরানকে ছাত্র বিষয়ক সম্পাদক, শামীম ভূঁইয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক, ইয়াজ ভূঁইয়া বাবুকে তথ্য বিষয়ক সম্পাদক,তবারক ভূঁইয়াকে সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, সজল রঞ্জন শর্মাকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক ভূঁইয়া সহ দাতা সদস্যগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তি-বর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক ভূঁইয়া বলেন ফাউন্ডেশনটি বন্যার সময় ও বন্যার পরবর্তী ফি চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবামূলক কাজে তাদের সহযোগিতা ও পরিশ্রম অত্র এলাকার মানুষকে অত্যান্ত মুগ্ধ করেছে এবং কি এলাকাবাসীর আশা এই সংগঠনটি সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে। পরিশেষে কার্যকরি কমিটি তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন।