আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
ফেনীতে ২ ইটভাটায় ৮লাখ ৫০হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ইটভাটাকে (ব্রিকস) কে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সজিব তালুকদার এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার নেতৃত্বে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।
এ সময় ইটভাটা আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আমিন ব্রিকসকে ৭ লাখ ৫০ হাজার টাকা ও খাইয়ারা ব্রিকসকে কে ১ লাখ টাকা জরিমানা ও খাইয়ারা ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তের উপ পরিচালক শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট ও সহকারি পরিচালক মো: তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী টিম, ফেনী জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.