আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। তবে আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি, যা আমরা অবশ্যই রক্ষা করবো।
তিনি আরও বলেন, অভ্যুত্থান এখনও শেষ হয়নি, আন্দোলনের ধরণ পরিবর্তন হতে পারে, কিন্তু লড়াই শেষ হয়নি। জুলাই আন্দোলনের চেতনা এখনও জীবন্ত।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের অভিযুক্তদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.