শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

হুমকির শিকার হলে ৯৯৯-এ কল করুন: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হুমকি দিচ্ছে বলে পুলিশের নজরে এসেছে। এ ধরনের হুমকির শিকার হলে ৯৯৯ নম্বরে ফোন করে অথবা নিকটস্থ থানায় তাৎক্ষণিকভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, বাংলাদেশ পুলিশ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দেওয়া হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা