রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির নীতি-নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক রেখা গুপ্ত আম আদমি পার্টির (আপ) অতিশী মারলেনার স্থলাভিষিক্ত হচ্ছেন। গেল নির্বাচনে বিজেপি আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির ক্ষমতা দখল করে।

দলের আনুষ্ঠানিক ঘোষণায় দিল্লি বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লিখেছে, ‘দিল্লি বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে দিল্লির উন্নয়ন ত্বরান্বিত হবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বিধায়কেরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে যাচ্ছেন, যেখানে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের অনুরোধ জানানো হবে।

দিল্লির বিভিন্ন সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা থাকবে, যেখানে জাট, বানিয়া, পাঞ্জাবি, ব্রাহ্মণ ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

রাজভবনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেখা গুপ্ত বলেন, ‘আমি বিজেপিকে ধন্যবাদ জানাই এবং সবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। দিল্লির উন্নয়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

প্রসঙ্গত, ২৬ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। বৃহস্পতিবার রামলিলা ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। দিল্লিতে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, যিনি ১৯৯৯ সালে মাত্র ৫২ দিন দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা