শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেই আদালত প্রাঙ্গণে গিয়ে গ্রেপ্তার হবেন বলে ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

ওই পোস্টে শফিকুর রহমান বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তিনি আরও বলেন, ‘তাকে (এ টি এম আজহারুল ইসলাম) কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব।’

জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে আপিল বিভাগও সেই রায় বহাল রাখে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা