বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী আলীয়া মাদ্রাসা শাখায় ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে, ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোঃ সাইফুদ্দিন শিবলুকে সভাপতি এবং আবু সাইদ বাবলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
কমিটিতে আকরাম হোসেন রনি কে সিনিয়র সহ-সভাপতি, শাহেদা আক্তার সহ সভাপতি, বিবি খাদিজা সিনিয়র যুগ্ম সম্পাদক,জাহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক, কাওসার উদ্দিন সাইদ যুগ্ম সম্পাদক, আকরাম হোসেন রনি যুগ্ম সম্পাদক, আব্দুল আজিজ মাহমুদ সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন প্রচার সম্পাদক ও মাজহারুল ইসলাম ফাহিম মিয়াজীকে দপ্তর সম্পাদক করা হয়।