শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

রোজা শুরুর তারিখ জানাল সৌদি আরব

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়।

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এ বছর শুরুর দিকের রোজাগুলোর সময় একটু কম হবে। তবে মাসের শেষ দিকে সময় বাড়বে।

এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি ১৪ ঘণ্টা ১৩ মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি ১৪ ঘণ্টা ৫৫ মিনিটে গিয়ে পৌঁছাবে।

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে শাবান মাস। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। রাসূল হযরত মুহাম্মদ (সা.) রমজানের জন্য প্রস্তুতি নিতে রজব মাস থেকেই দোয়া করা শুরু করতেন এবং শাবান মাসে তা আরও বাড়িয়ে দিতেন। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা