আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সাবেক মন্ত্রী নোমানের মৃত্যুতে আজকের মেইল’র শোক প্রকাশ
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আজকের মেইল টুয়েন্টিফোর.কমের প্রধান সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও প্রকাশক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা আবদুল্লাহ আল নোমানের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে নিজ বাসায় মারা যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.