শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

তরুণদের নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি’র” প্রতি এবি পার্টির শুভেচ্ছা

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তরুনদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এক শুভেচ্ছা বার্তায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন,দেশ যখন ফ্যাসীবাদের শৃঙ্খলে আবদ্ধ ঠিক সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানে পরিনত হয়। পতন হয় ফ্যাসীবাদি আওয়ামী দুঃশাসনের। সেই আন্দোলনে নেতৃত্বেদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আজ আত্মপ্রকাশ ঘটলো যা আমাদের জন্য অত্যান্ত আনন্দের।

নেতৃবৃন্দ বলেন, আমরা প্রায় পাঁচ বছর হলো নতুন রাজনীতি,নাগরিক অধিকার ও স্বাধীনতার ঘোষণা পত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশকে যে একটি কল্যানরাষ্ট্রে রুপান্তরের সংগ্রাম করছি আজ তরুনরাও একটি নতুন রাজনৈতিক প্লাটফর্মের মাধ্যমে আমাদের সংগ্রামে সারথী হবে। তাঁরা আশা প্রকাশ করেন, তরুনদের এই উদ্যোগ সকল মত-পথের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি’র আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেন সহ সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা