আমার বাংলাদেশ পার্টি এবিপার্টি ফেনী জেলা শাখার নারী বিভাগের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) ফেনী শহরের ক্রাউন ওয়েষ্ট রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলে নারী নেত্রী নাজরানা হাফিজ অম্লানের সভাপতিত্বে, আয়েশা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল,বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এবিপার্টি ফেনী জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক,এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহানারা আক্তার মনি,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহাপুর দুস্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন,নারী উদ্যোক্তা এডভোকেট শিরিন আক্তার,ফেনী পৌর শাখার নারী নেত্রী জোহরা আক্তার ডলি, কামরুন নাহার লিপি, নাজমা আক্তার প্রমুখ৷
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলা যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, দপ্তর সম্পাদক মীর ইকবাল, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন ভূঞা, ফেনী পৌর সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়েরসহ সর্বস্তরের নারীরা উপস্থিত ছিলেন৷