সিরিয়ার সাবেক স্বৈরশাসক সুন্নি মুসলমানদের রক্তপিপাসু বাশার আল আসাদপন্থী ১৬২ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিরিয়ার বিপ্লবি সরকার।
শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।
আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রা আল জুলানী। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।
আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপরই আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।
আসাদপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।