শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

আনজুমনে নওজোয়ান ফেনী জেলার ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আফলাতুন বাকী / ১১৯ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

রবিবার (৯মার্চ) ফেনী জেলা অস্হায়ী কার্যালয়ে আনজুমানে নওজোয়ান ফেনী জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারীর সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম খন্দকারের সঞ্চালনায় বায়তুশ শরফ আনজুমানে নওজোয়ান বাংলাদেশ ফেনী জেলা শাখার ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবদুল হান্নান জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব গিয়াস উদ্দিন বাবু।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা নওজোয়ান উপদেষ্ঠা আফলাতুন বাকী,কোষাধ্যক্ষ সাইদ উল্লাহ বাবু, সদস্য নজিব উল্যাহ।

নওজোয়ান ফেনী জেলার সহ সভাপতি মাওলানা সাদ্দাম হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনী জেলা নওজোয়ানের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিশেষ নসিহা পেশ করেন । এবং রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা আবদুল হাই নদভীর সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা সভাপতি আলহাজ্ব মামুন আনসারী। অনুষ্ঠানে ফেনী জেলা নওজোয়ান এর কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা