শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

রংপুর প্রতিনিধি / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরীকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

সিরাজ-উদ-দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

সংবাদ সম্মেলনে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই।

তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে ভূমিকা রাখায় ড. ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম মানবতায় সেনা প্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরস্কার দেওয়ারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা