সাংবাদিক ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা। শুক্রবার বিকালে ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রবীণ সাংবাদিক আবু তাহের, একেএম আবদুর রহিমসহ জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে ৪ আগস্ট ফেনীর মহিপালে প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।