শিরোনাম
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত বিএনপির এক বড় নেতা ফোন করে বলেছেন- ‘হজরত, দরজা খোলা’: চরমোনাই পীর সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল! আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে এবি পার্টি৷ অধ্যাপক ফজলুল হক

হাবীব মিয়াজী / ৮০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক বলেন, এবি পার্টি রাষ্ট্র মেরামতের জন্য কাজ করছে৷ রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে৷ সে লক্ষ্যে শর্শদি ইউনিয়নের নেতা কর্মীরা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর হাতকে শক্তিশালী করবে৷ নবগঠিত ইউনিয়ন কমিটি খুব অল্প সময়ে যেন ওয়ার্ড পর্যায়ে দলের কমিটি গঠন করে দলকে শক্তিশালী করে তোলে সেই উদাত্ত আহবান জানান৷

শনিবার (১৫ মার্চ) বিকেলে এবি পার্টি শর্শদি ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলার যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল বলেন স্বাধীনতার পর থেকে মানুষ সাম্যতা দেখেনি, মানুষ অধিকার ফিরে পায়নি, সাম্যতা হলো সবাই সমান, চাকরির অধিকার সমান,কথা বলার অধিকার সমান, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমান। কিন্তু মানুষ সেই সাম্যতা পায়নি। এবিপার্টি এসব নিয়েই কাজ করছে।

এবি পার্টি ফেনী জেলার সদস্য মাওলানা আব্দুল হাফিজ খন্দকারের সভাপতিত্বে, প্রচার সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজীর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ, যুগ্ন সদস্য সচিব হাফেজ কামরুল, উপস্থিত ছিলেন, যুবদল নেতা কাজী ফারুক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা