আজ
|| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করুন,তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব :এবি পার্টি
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
মঙ্গলবার (১৮ মার্চ) দাগুনভুইয়ার মনপুরা রেস্টুরেন্টে এবিপার্টি দাগুনভুইয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল বলেন সেনাবাহিনি রাস্তায় থাকা অবস্থায় গত কিছুদিন যে পরিমাণ ধর্ষণ,চুরি,ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে।
এবি পার্টির দাগুনভুইয়া উপজেলা শাখার আহবায়ক মাষ্টার মোতাহের হোসেনের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম শিমুলে সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন -এবিপার্টি জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, অর্থ সম্পাদক মাষ্টার শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী সহ যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.