শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ : শাহ আলম বাদল

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন শাখার উদ্যোগে সর্বদলীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল এ মন্তব্য করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে তিনি আরো বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক এবং আন্তর্জাতিক অঙ্গনের গ্রহণযোগ্যতার প্রসংশা করেন, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের কলঙ্কের তিলক বলেন, ছাত্ররা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে,জামায়াত ইসলাম সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্ত করতে ছাত্রদের ভুমিকা উল্লেখ করে তিনি বলেন তাদের নেতৃত্ব এবি পার্টি রাজনীতি করতে কোন আপত্তি নেই বলে সকল রাজনৈতিক দলের প্রতি সম্প্রতির রাজনীতি করতে আহ্বান করেন।

এবি পার্টি কাজিরবাগ ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে,সদর সদস্য সচিব আমানুল্লাহ সোহাগ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী জেলা আহবায়ক মাস্টার আহছান উল্যাহ, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক,ফেনী সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন টিপু,সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছান,বিজয় জনকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা মাইন উদ্দিন সবুজ রানা মজুমদার, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইফতেখার কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ মেম্বার, জিয়া স্মৃতি সাংসদ কাজিরবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্পাদক রিজভী মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা