শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন নামে এক যুবক নিহত হয়েছেন

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

শুক্রবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়,চরহকদি গ্রামের বারেক মিয়ার বাড়ির পেয়ার মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটন। এ সময় তাকে জাপটে ধরে চিৎকার দেন গৃহকর্তা পেয়ার আলী। একপর্যায়ে লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফেনী মডেল থানার ওসি মো.সামছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এর আগেও চুরি করতে গিয়ে একাধিকবার পিটুনি খেয়েছিলেন লিটন। এলাকায় চোর হিসেবেই তিনি পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা