সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সেহরি বিতরণ

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ফেনী শহরের বিভিন্ন স্থানে অসহায়,দুঃস্থ,ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন ফেনী সরকারি কলেজ ছাত্রদল।

বুধবার (২৫মার্চ) দিবাগত রাতে সেহরির খাবার বিতরণ করা হয়।

ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক
এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ শতাধিক ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, আয়োজক মাহের আমিরুল হক।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা