শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

ফের চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো দৈনিক ভোরের কাগজ। আজ (বৃহস্পতিবার) থেকে পত্রিকাটির প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে এবং সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি খোলার বিষয়ে এক নোটিশে বলা হয়, ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ২০ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ (২৭ মার্চ) আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।

উল্লেখ্য, ১৯৯২ সালে যাত্রা শুরু করা ভোরের কাগজের প্রধান কার্যালয় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা