ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ঈদুল ফিতরের তৃতীয় দিনে ধর্মপুর উন্নয়ন ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২এপ্রিল) বিকেলে ওই ইউনিয়নের তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয়র মিলনায়তনে আল ইহসান সমাজ কল্যাণ সংস্থা ও পূর্ব কাছাড় প্রবাসী তহবিলের সার্বিক সহযোগিতায় ধর্মপুর উন্নয়ন ফোরাম এ কৃতি সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করে।
ধর্মপুর পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়র পরিচালনা কমিটির সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সোলাইমান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেফুটি রেজিস্ট্রার মুজিবুর রহমান চৌধুরী, বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, ধর্মপুর ইউনিয়ন আমতলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা নুরুল হুদা কাউসার, পূর্ব কাছাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব পাটোয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ।
আল ইহসান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক
মাহমুদুল হাসান রিফাত সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনজেন্ডা বাংলাদেশ’র কর্মকর্তা গোলাম জামিল রুবাই,
নোকিয়া নেটওয়ার্কিং এন্ড সলিউশন বাংলাদেশ’র মেন্যাজার মো: ফখরুল আলম,ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম রুবেল,ব্যবসায়ী আমিনুল ইসলাম সোহেল,আল ইহসান সমাজ কল্যাণ সংস্থা সভাপতি আবদুর রহিম আসাদ প্রমূখ