শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন।

ডিবি সূত্র জানায়, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোরশেদ আলম ২০১৫ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং টানা ২০১৮ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনেও নির্বাচিত হন।

তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৬ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে মোরশেদ আলম সংসদ সদস্যপদ হারান।
সুত্র: সময় টিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা