শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন

এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ওই পোস্টে তিনি জানান, ১৭ ও ২৪ মে শনিবার হলেও যথারীতি অফিস খোলা থাকবে।

উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্ট

গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচ দিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝখানে ২৭ মার্চ এক দিন খোলা ছিল অফিস।

আরও পড়ুন : দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি ,
চার হাজার কোটি ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা