শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আনসারী ট্যুরস এন্ড হজ্জ কাফেলার হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা-শারিকালাকা লাব্বাইক,এই তালবিয়াকে সামনে রেখে আনসারী ট্যুরস এন্ড হজ্জ কাফেলার আয়োজনে বুধবার (৭মে) দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন নবাবী ফুড লাভার্স রেস্টুরেন্টে প্রায় ১শ জন হজ যাত্রীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হজে যাওয়া যাত্রীরা তাদের এই যাত্রাকে সহজ, সুন্দর ও বিশুদ্ধ করতেই এ আয়োজন। দিনব্যাপী এই কর্মশালায় মাওলানা আব্দুল হান্নান খন্দকারের সঞ্চালনায়, আনসারী ট্যুর এন্ড হজ্জ কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারী সভাপতিত্বে হজের ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং হজের নিয়মায়াবলী সম্পর্কে ধারণা দেন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান মৌলভী মাওলানা আবুল হাসনাত,

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মুফাস্সের কুরআন মুফতি আব্দুল হান্নান,বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ,ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী,মনির উদ্দিন দারোগা বাড়ি জামে মসজিদের খতিব সাইফুল ইসলাম বিন মোজাদ্দিদি,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক জিল্লুল্লাহীল বাকী আফলাতুন, নজরুল ইসলাম কামরুল, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজবি,ফেনীর তালাশের সম্পাদক জাকির হোসেন সাহেদ,দৈনিক ভোরের দর্পণ ফেনী প্রতিনিধি হাবীব মিয়াজী,আমার সংবাদ ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, ফেনীর তালাশেরর নিজস্ব প্রতিবেদক এমএ আকাশ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা