শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

গুলি লেগে ৬ ইঞ্চি ক্ষতে ২৪ বার অপারেশন, হাসপাতালে বসেই পরীক্ষা দিয়ে হলেন গ্র্যাজুয়েট

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান অংশ নিয়ে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বসে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী সিজিপিএ-২.৯৪ পেয়ে সম্প্রতি গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল ইমরান ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং পরীক্ষায় অংশ নেন।

আজ বুধবার (৭ মে) আব্দুল্লাহ আল ইমরান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে হাঁটুতে একটি গুলি হাঁটু ছিড়ে বের হয়ে যায়। যার ফলে আমার হাড়ে ৬ ইঞ্চি ক্ষত হয়। এখনও পর্যন্ত আমার ২৪ বার অপারেশন করা হয়েছে। আগামীকাল (৮ মে) আরেকটি অপারেশন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা