শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ফেনীতে সমন্বয়ক পেটানোয় ছাত্রদল নেতা গ্রেপ্তার

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ তিন প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করে ফেনী জেলা ছাত্রদল।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশির ওপর অতর্কিত হামলা চালায় জিল্লুর ও তার সহযোগীরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘হামলার ঘটনায় ভুক্তভোগীরা ফেনী মডেল থানায় একটি মামলা করেছিল। পরে রাজধানীর উত্তরায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিল্লুরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা