আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন : চীনা রাষ্ট্রদূত
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা কমাতে সন্ত্রাসবাদ নিয়ে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এমন সংকটময় পরিস্থিতিতে চীন সবসময় সত্যের পক্ষে অবস্থান নেবে। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৮ মে) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
আরও পড়ুন: মৃত্যুর পর ‘অজ্ঞাত’ হয়ে যাচ্ছে হাজারো মানুষ
এ সময় ইয়াও ওয়েন আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। কমাতে হবে উত্তেজনাও।
চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারীসহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন। ইয়াও ওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ্যমে বাণিজ্য আরো প্রসারিত হবে।
চীনের রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতন খোলামেলা কথা বলতে চাই না।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.