শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কী দোষ: রিজভী

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

চট্টগ্রাম সিটি করপোরেশনে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ঢাকায় ইশরাক হোসেনকে কেন শপথ নিতে দেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর খিলক্ষেতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আদালতের রায় ঘোষণার পরও নির্বাচিত কাউন্সিলর ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ক্ষমতা প্রয়োগ করছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রকৃত অপরাধী ছিল, তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। বরং এই সরকার কাজের চেয়ে অকাজেই বেশি ব্যস্ত।’

আন্দোলন দমন নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। অতীতেও শেখ হাসিনার আমলে পুলিশ দিয়ে নির্যাতন চালানো হতো।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘তার বয়স কম, কিন্তু হঠাৎ করেই গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন। ফলে তার বক্তব্যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা