শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ফেনী সীমান্ত দিয়ে আরো ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
উদ্ধার হওয়া দুই জন

নয় দিনের ব্যবধানে ফেনী সীমান্ত দিয়ে আরো ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) সকাল ৯টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মথুয়া সীমান্তের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের উদ্ধার করে বিজিবি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আলতাফ (৩৯), মোমিনা বেগম (৩২), আমিনুল ইসলাম (৩৮), ঊর্মি বেগম (২৯), ওহিদুল ইসলাম (১১), মো. রেজাউল হক (৯), আরিফা আক্তার (৩), মোমিনুল হক (৩৫), শেফালী বেগম (৩০), মনিজা আক্তার (১৩), মনজু আক্তার (১০), রমজান আলী (৩ মাস) ও মো. ইশরাক হোসেন (৪০)। তারা বাংলাদেশি নাগরিক ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহল দল মথুয়া সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত ঘরে তাদের দেখতে পায়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪–এস এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা তাদের হাত ও চোখ বেঁধে বাংলাদেশে ঠেলে দেয়। রাতের অন্ধকার, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অপরিচিত পরিবেশে তারা মথুয়ার ওই পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। এ ঘটনায় বিজিবির কোম্পানি কমান্ডার বিএসএফ কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদপত্র পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা