শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।’

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আগামীকাল রোববার (১ জুন) সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমের সরাসরি সম্প্রচার।

শনিবার (৩১ মে) সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হচ্ছে।

প্রসিকিউটর তামিম জানান, ‘বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে পারবেন। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন।

অভিযুক্ত অন্য দুইজন হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা প্রতিবেদনটি দাখিল করেন। এতে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।

গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় চাওয়ার পর আদালত আদেশটি দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা