শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ফেনীতে ৬ টন খাদ্য সহায়তা পেলেন প্রান্তিক মৎস্যচাষীরা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সদর উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল বণিক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪০ জন মৎস্য চাষীকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়েছে। পরবর্তী ধাপে ২৪০ জন মৎস্য চাষীর মাঝে মৎস্য পোনা বিতরণ করা হবে। মোট ৬ টন খাদ্য বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষি অফিসার মো. মহিউদ্দিন, সমবায় অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘মৎস্য খাদ্য ও পোনা পেয়ে প্রান্তিক মৎস্যচাষীরা উপকৃত হচ্ছেন। এ ধরনের অনুদান ও প্রণোদনা অব্যাহত থাকলে মৎস্য চাষীরা আরও উৎসাহিত হবে।’

এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২৪০ জন মৎস্যচাষীর মধ্যে বিভিন্ন ধরনের মাছের পোনা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা