শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিন গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭৫

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকডজন মৃতদেহ উদ্ধার করছে উদ্ধারকারীরা। খবর আল জাজিরার

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান হামলার আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। শনিবারের (৭ জুন) হামলায় অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য রয়েছে। এ ছাড়াও এই ১৬ জনের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায় এই পরিবারটি বসবাস করত বলে জানা গেছে।

তিনি বলেন, এটি সত্যিই একটি পূর্ণাঙ্গ গণহত্যা ছিল। সেখানে সবাই বেসামরিক লোক ছিল। ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮৫ জন মানুষ আটকা পড়ে আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা