শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

জিয়া পরিবার ছাড়া জনগণের হয়ে কেউ কাজ করেনি: এ্যানি

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জিয়া পরিবার ছাড়া জনগণের হয়ে কেউ কাজ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠনটিকে (বিএনপি) এবং জিয়া পরিবারকে দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে, যা অন্য কোনো পরিবারকে গ্রহণ করেনি।”

সোমবার (৯ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার জনগণের সাথে এতটা দরদ ও ভালোবাসা নিয়ে সম্পৃক্ত হয়ে কাজ করেনি, বরং উল্টোটা করেছে। মনে আছে স্বাধীনতার পর রক্ষীবাহিনীর অত্যাচার, ৭২- ৭৫ এর দুর্ভিক্ষ ও দুঃশাসনের কথা।

গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা কীভাবে দেশ শাসন করেছে, কীভাবে ভোট করেছে, ভোট দিতে দেয়নি, ভোটার করেনি, জোর করে ক্ষমতা দখল করেছিল—সেই অত্যাচার-নির্যাতনের কথা মানুষ ভুলে যায়নি। আজ ফ্যাসিস্ট পালিয়ে গেছে, তবে ষড়যন্ত্র এখনো চলছে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে এ্যানী বলেন, “সরকার এখন নির্বাচনের কথা বলছে, কিন্তু রোজার মধ্যে এপ্রিল মাসে ভোট হলে আমাদের প্রচারণা চালানো কঠিন হবে। তাই রোজার আগেই যেন নির্বাচন হয়, সেটি বিবেচনার দাবি রাখে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন, গণমাধ্যমে দেখেছি তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। যদি হয়, তাহলে জনগণ খুশি হবে। গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা