শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে সদস্য পদ নবায়ন হবে না : আমিনুল

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক বলেছেন, যারা দিনের বেলা বিএনপি, আর রাতের বেলা আওয়ামী লীগ করেছে এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেওয়া যাবে হবে না। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্য পদও নবায়ন হবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উত্তরা পূর্ব ও উত্তরখানে দুইটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, ‘সবাই সতর্ক থাকবেন, কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে।

যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরমও নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন, সংগ্রাম করেছে এবং দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী, তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে। একই সঙ্গে যারা পরিচ্ছন্ন, যোগ্য এবং ভালো মানুষ, আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে চাই।’ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ভবিষ্যতে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

’ বিএনপি একটি সুশৃঙ্খল দল। গত ১৭ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করেছে। নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, ‘দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এ জন্য সকলকে সতর্ক ও ঐকবদ্ধ থাকতে হবে।

পতিত আওয়ামী প্রেত্নাত্তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এ জন্য সতর্ক থাকতে হবে।’

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা