আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
নির্বাচনি প্রচারে পোস্টার নিষিদ্ধ, বাড়ছে জরিমানা
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫
নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যানার, ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার অনুমোদিত থাকবে।
বৃহস্পতিবার (১৯ জুন) কমিশনের সপ্তম সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সানাউল্লাহ বলেন, গুরুতর নির্বাচনি অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান খসড়ায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিলবোর্ড ব্যবহারের অনুমতি, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারিত নির্দেশনা এবং শব্দের মাত্রা ৬০ ডেসিবলের মধ্যে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
প্রচার সময়সীমা: নির্বাচনি প্রচার চলবে তিন সপ্তাহ।, অস্ত্র সংজ্ঞা: দেশীয় অস্ত্রও এখন থেকে নির্বাচনি আচরণের আওতায় আসবে।, শিক্ষাপ্রতিষ্ঠান: পরিচালনা পর্ষদের সদস্য/সভাপতি প্রার্থী হলে আগেই পদত্যাগ করতে হবে।, সরকারি সম্পদ: সরকারি ফ্যাসিলিটি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা।, জরিমানা ও শাস্তি: বিধিভঙ্গ করলে ছয় মাস কারাদণ্ড এবং জরিমানা বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে।, কমন প্ল্যাটফর্ম: সব প্রার্থীর ইশতেহার প্রচারে একটি প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব।, অঙ্গীকারনামা: দল ও প্রার্থীর কাছ থেকে আচরণবিধি মানার লিখিত অঙ্গীকার গ্রহণ করা হবে। সোশ্যাল মিডিয়া: বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রচারণা নিষিদ্ধ।
পোস্টার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও প্রার্থীর ছবি ব্যানারে থাকলেও অন্য কারও ছবি রাখা যাবে না বলেও জানান কমিশনার। ডিজিটাল ব্যানারে রঙ ব্যবহারে কিছুটা শিথিলতা থাকবে, তবে অন্যান্য প্রচারসামগ্রীতে সাদাকালো বিধান বহাল থাকবে।
তিনি বলেন, ‘এটি একটি খসড়া আচরণবিধি। এটি চূড়ান্ত করতে রাজনৈতিক দল, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে সংশোধন আনা হতে পারে।’
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.