শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

তিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। আগামীকাল রোববার সকালে শেরে বাংলা নগর থানায় মামলাটি করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ সময় তার সঙ্গে বিএনপির তিন সদস্য উপস্থিত থাকবেন।

আজ শনিবার (২১ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। সকাল ১০টা নির্বাচন কমিশন অফিসে কপি জমা দিয়ে তারপর শেরেবাংলা থানা মামলার আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা