আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
ফেনীতে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নোমান এর উদ্যোগে প্রচণ্ড তাপপ্রবাহে এইচএসসি ও সমমাননা পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ ও হেল্পডেস্ক স্থাপন করেছে জাতীয়তাবাদ ছাত্রদল ফেনী কলেজ শাখা ।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে ফেনী কলেজ সহ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রানা, ইমতিয়াজ উদ্দিন জ্যাকি,পৌর ছাত্রদল নেতা তাওহিদ, তুষার,ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসানুজ্জামান , জাহিদ, ইমন, ওমর, শাফি, রাকিব, নাঈম,হামিম,অর্নব,নাদিম, তাহমিদ, মুন্না সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.