আজ
|| ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা শাবান, ১৪৪৭ হিজরি
ফেনীতে দশ কোটি টাকার খাস জমি উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫
ফেনী পৌরসভার মুক্তবাজার (থানা পুকুরের বিপরীতে) নামক স্থানে বুধবার ও বৃহস্পতিবার পরপর দুইদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম দিন অভিযানের নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসমাইল হোসেন। বৃহস্পতিবার বিকেলে অভিযানের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার সজীব মজুমদার।
অভিযানে ৯.৬০ শতক খাসজমি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় দশ (১০) কোটি টাকা। অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। খাস জমি ও সরকারি জমি উদ্ধারে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন ইস্যু তৈরী করে সরকারি কাজকে অহেতুক প্রলম্বিত করার চেষ্টা করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.