শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দলীয় নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। আজ শনিবার চট্টগ্রামে প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে পুনরায় আত্মপ্রকাশ রাজনৈতিক দুরদর্শিতার ঘাটতি প্রকাশ করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রথম প্রয়োজন একটি গণমুখী গঠনতন্ত্র। জনগণকে বুঝাতে হবে গঠনতন্ত্র কী এবং কেন তা প্রয়োজন। যাতে দেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে-সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।’

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, সহকারী অধ্যাপক খ আলী আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম ও রাজনৈতিক ও বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা