শিরোনাম
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে।

শুক্রবার (২৫ জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘোষিত নতুন বিধিমালা আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা