আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
ল্যাব ফেনী জেলার নেতৃবৃন্দ’র জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৫
লিগ্যাল একশন বাংলাদেশ (ল্যাব) ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ সোমবার (২৮জুলাই) ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
নেতৃবৃন্দ লিগ্যাল একশন বাংলাদশের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন, এবং জেলা কমিটির তালিকা হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক লিগ্যাল একশন ফেনী জেলার কার্যক্রমে সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ও ফেনী দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট একরামুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুল্লাহীল বাকী আফলাতুন, সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল পাটোয়ারী, প্রচার সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, কোষাধাক্ষ, মোঃ আব্দুল বাতেন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মামুন আনসারী প্রমুখ।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.