শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ এক করে গেজেট প্রকাশ

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে দুটি বিভাগকে এক করার তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

এতে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নম্বর “২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স” শিরোনাম এবং উপশিরোনাম “এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম “বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা